পুঁজিবাজারের সংকট উত্তরণে সবাইকে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে অব্যাহতভাবে দরপতনের ঘটনা ঘটছে। এতে একধরনের সংকট বিরাজ করছে শেয়ারবাজারে। আর এই সংকট উত্তরণে সব পক্ষকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। আজ বুধবার প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান এসব কথা বলেন।ফায়েকুজ্জামান বলেন, অব্যাহত দরপতনের কারণে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বেশ আকর্ষণীয় অবস্থানে চলে এসেছে। এ অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উচিত হবে সঠিক ভূমিকা পালন করা। তিনি বলেন, ‘আমরা বাজারে সক্রিয় রয়েছি। অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরও বাজারে সক্রিয় হওয়া উচিত।’ফায়েকুজ্জামান আরও বলেন, বাজারে কিছু তারল্য-সংকট রয়েছে, এটা ঠিক। তবে এ অবস্থায় বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংকসহ সংশ্লিষ্টরা বাজারে সক্রিয় হচ্ছে না। এতে বেশ খানিকটা ঘাটতি থেকে যাচ্ছে। তাই নেতিবাচক প্রভাবের কারণে বাজার ঘুরে দাঁড়াতে শক্তি পাচ্ছে না।এ অবস্থায় এসব প্রতিষ্ঠানকে সক্রিয় করতে সরকারি বা বেসরকারি নীতি-নির্ধারকদের (পলিসি মেকার) প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সব পক্ষকে বাজারে সক্রিয় করতে হবে। আর তা হলেই বাজারের শক্তি বেড়ে যাবে। বাজার ইতিবাচক আচরণ করবে।এ ছাড়া সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়িত হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক।এদিকে বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর আগে বাজার যখন ভালো ছিল, তখন বিভিন্ন উত্স থেকে বাজারে টাকা এসেছিল। সেই সময় সরকারি চাকরিজীবীদের কাছ থেকেও বড় অঙ্কের অর্থপ্রবাহ শেয়ারবাজারে যোগ হয়েছিল। তবে বিভিন্ন কারণে সাম্প্রতিক সময়ে এসব উত্স থেকে অর্থপ্রবাহ অনেক কমে গেছে। এ ছাড়া অব্যাহত দরপতন ও নানামুখী চাপের কারণে অনেকে বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এ অবস্থায় ওইসব উত্স থেকে অর্থপ্রবাহ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা।