পুকুর সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৫ মে, ২০০৯-এর সর্বনাশা দুর্যোগ ‘আইলা’ আঘাত হানার পর বিস্তীর্ণ এলাকার বেড়িবাঁধ ভেঙে যায়। প্রাণহানির পাশাপাশি বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়। ‘প্রথম আলো ট্রাস্ট’-এর অর্থায়নে কারিতাসের মাধ্যমে সিংহরতলী পরিবেশ স্কুল প্রাঙ্গণে একটি আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়, যা বর্তমানে বাস্তবায়নাধীন আছে। আশ্রয়কেন্দ্রটির নাম দেওয়া হয় ‘প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র’।আশ্রয়কেন্দ্রের জমিদাতা আবুল কাসেম গাজীর বাড়ির পুকুরটি আইলার লোনাপানি ঢুকে ব্যবহারের অনুপযোগী হয়ে যায় । এলাকাবাসী পুকুরটির পানি ব্যবহার করত। আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে ‘প্রথম আলো দুর্যোগ আশ্রয়কেন্দ্র’-এর জমিদাতা আবুল কাশেম গাজী পুকুরটি সংস্কারের প্রস্তাব করেন। প্রথম আলো ট্রাস্ট পুকুরটির সংস্কারের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেয়। পরে পুকুরসংলগ্ন ঘাটটিও সংস্কার করে দেওয়ার প্রস্তাব আসে। পুকুরটি সংস্কারের সব কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।প্রকল্পটি বাস্তবায়িত ফলে মোট ৫০০ জন এলাকাবাসী পানের জন্য এবং তাদের দৈনন্দিন কাজের জন্য পুকুরের পানি ব্যবহার করতে পারবে। ঘাটটি সংস্কারের ফলে পানি ব্যবহারের পথ সহজতর হয়েছে এবং পুকুরের পরিবেশ সুন্দর হয়েছে। যেসব শ্রমিক প্রকল্পে কাজ করেছেন, তাঁদের স্বল্পকালীন কর্মসংস্থানের মাধ্যমে ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।