পুটিয়ার মন্দির নিয়ে প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের পুরাকীর্তি বিষয়ে বিশ্ববাসীকে জানানোর জন্য ক্যামেরা হাতে ছুটে ফিরছেন আলোকচিত্রী বাবু আহমেদ। গতকাল শুরু হলো ১৮তম একক আলোকচিত্র প্রদর্শনী ‘গ্রুপ টেম্পেলস অব পুটিয়া’। প্রদর্শনীর আয়োজন করেছে ট্রাডিশনাল ফটো গ্যালারি।বিকেলে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলপোনস জে এ জে এম জি হেনিকেনস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থপতি শামসুল ওয়ারেস। প্রদর্শনীতে মোট ৩৬টি আলোকচিত্র রয়েছে। প্রদর্শনীটি শেষ হবে ১৫ জানুয়ারি।