পুঠিয়ায় লোকনাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ স্লোগান নিয়ে বাংলাদেশ গ্রাম থিয়েটারের নবম বাংলা লোকনাট্যোৎসব রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে।পুঠিয়া থিয়েটার তিন দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে। বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও লাঠিখেলার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। সাংসদ কাজী আবদুল ওয়াদুদ আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।