পুতুল কথায় শাহনুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও কানাডার যৌথ প্রযোজনায় নির্মিতব্য টেলিছবি পুতুল কথায় অভিনয় করলেন অভিনেত্রী শাহনুর। টেলিছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ রনি।জানা গেছে, পুতুল কথা শুধু একটি নারী বা চরিত্রের কথা নয়। অসংখ্য নারীর এগিয়ে যাওয়ার কথকতাই এ ছবির গল্প। নারীদের এগিয়ে যাওয়া এ টেলিছবির মূল বিষয়। সত্য কাহিনি অবলম্বনে এ ছবির গল্প এগিয়েছে।পুতুল কথা টেলিছবিটি সম্পর্কে শাহনুর বলেন, ‘টেলিছবিটিতে কাজ করার বেশ কয়েকটি কারণ ছিল। প্রথমত, এটিতে নারীর অধিকারের গল্পটি তুলে ধরা হয়েছে। তা ছাড়া শুনেছি পুতুল কথা টেলিছবিটি আন্তর্জাতিকভাবেও দেখানো হবে।’শাহনুর আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা, নারী বিষয়কেন্দ্রিক যেকোনো গল্পই আমার ভালো লাগে। পুতুল কথা যেহেতু নারীদের এগিয়ে যাওয়ার গল্প বলছে তাই কাজটি করতে ভালো লাগাটা কাজ করেছে বেশি।’পুতুল কথা টেলিছবিতে শাহনুর হিন্দু একটি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছাড়াও এ টেলিছবিতে অভিনয় করেছেন নাজনীন চুমকি, জয়রাজ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আহসান হাবিব নাসিম এবং কানাডিয়ান শিল্পী রাইয়ানসহ আরও অনেকে।