পুতুলের মতো সংসদে যেতে চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেছনের সারিতে বসে পুতুলের মতো টেবিল চাপড়ে সরকারের সব প্রস্তাবে সমর্থন দিতে জাতীয় সংসদে যেতে চাই না। সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।’আজ শনিবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক এক মতবিনিময় সভায় বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টচার্য এ কথা বলেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা এক-তৃতীয়াংশ বাড়িয়ে সরাসরি নির্বাচন ও নির্বাচনী এলাকা নির্ধারণের দাবিতে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরাইয়া শরীফ। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, বিশিষ্ট চিকিত্সক কাজী রবিউল হক, চৌগাছা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আকলিমা আকতার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদ, ‘প্রথম আলো’র প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।