পুনর্বিচারের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিপক্ষের আবেদন খারিজ করে আদেশ দেন। গত বৃহস্পতিবার কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম নতুন করে শুরু করার আবেদন জানায় আসামিপক্ষ। কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।