পুনর্বিবেচনার দাবি জানিয়ে বিশ্বব্যাংককে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে বিশ্বব্যাংক চিঠি পাঠিয়েছে সরকার। আজ বুধবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ চিঠি পাঠায়। এতে পদ্মা সেতুর অর্থায়নে ঋণচুক্তি বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ এ বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি রাখে। এখনো আমরা আশা করছি যে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে এবং আমাদের যে অপবাদ দেওয়া হয়েছে, সেটার স্খলন হবে।’ অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক পৃষ্ঠার এই বিবৃতি দেন অর্থমন্ত্রী।সূত্র জানায়, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অর্থায়নে ঋণচুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে আজ ইআরডি থেকে ই-মেইলযোগে চিঠি পাঠানো হয়। ইআরডির দায়িত্বশীল একটি সূত্র এই খবর নিশ্চিত করেছে। চিঠিতে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার সর্বশেষ কী ব্যবস্থা নিয়েছে, তার বিবরণ দেওয়া হয়েছে।