পুনর্মিলন হচ্ছে পিংক ফ্লয়েডের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের রক ঘরানার ব্যান্ড পিংক ফ্লয়েডের সদস্যরা আবারও একত্র হচ্ছেন। পিংক ফ্লয়েডের সদস্যরা আবার এক হয়ে লন্ডনের মঞ্চ কাঁপানোর পরিকল্পনা নিয়েছেন। আসছে গ্রীষ্মে লন্ডন অলিম্পিকে সংগীত পরিবেশনের জন্য চলছে তাঁদের এ প্রস্তুতি। কন্টাক্ট মিউজিকে প্রকাশিত খবরে এ কথা জানা গেছে। এর আগে ২০০৫ সালে একটি দাতব্য তহবিলের জন্য মতভেদ ভুলে ব্যান্ডের সদস্যরা এক হয়ে অনুষ্ঠান করেছিলেন। একটি সূত্র জানায়, লন্ডনে অনুষ্ঠেয় অলিম্পিকে সংগীতের বিশাল আয়োজন থাকবে বলে তাঁরা এতে শরিক হওয়ার সুযোগ হাতছাড়া করতে ইচ্ছুক নন। পিটিআই।