গত শুক্রবার সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এর সপ্তম আসরে সংগীতের বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হয়।বিভিন্ন বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন, রবীন্দ্রসংগীতে ইফফাত আরা দেওয়ান (সমালোচক) ও নন্দিতা ইয়াসমিন (জনপ্রিয়), নজরুলসংগীতে নাশিদ কামাল (সমালোচক) ও সজীব (জনপ্রিয়), আধুনিক গানে আসিফ আকবর (সমালোচক) ও সুমনা বর্ধন (জনপ্রিয়), চলচ্চিত্রের গানে রেজওয়ানা চৌধুরী বন্যা (সমালোচক) এবং বাপ্পা মজুমদার ও কণা (জনপ্রিয়), লোকসংগীতে কিরণ চন্দ্র রায় (সমালোচক) এবং রাম কানাই দাস (জনপ্রিয়), উচ্চাঙ্গসংগীতে ওস্তাদ আজিজুল ইসলাম, সেরা গীতিকার জুলফিকার রাসেল (সমালোচক) ও রবিউল ইসলাম (জনপ্রিয়), সেরা সংগীত পরিচালক যৌথভাবে শফিক তুহিন ও ইবরার টিপু (সমালোচক) এবং তানভীর তারেক (জনপ্রিয়)। সেরা শব্দ প্রকৌশলী বাপ্পা মজুমদার (সমালোচক) এবং সাজ্জাদ আরেফিন (জনপ্রিয়)। সেরা কভার ডিজাইনার তৌহিন হাসান (সমালোচক) এবং সাইফুল ইসলাম (জনপ্রিয়), সেরা নবাগত শিল্পীর পুরস্কার পেয়েছেন নাহিদ সুলতানা (সমালোচক) এবং নিশিত সূর্য, সেরা ব্যান্ড পুরস্কার ডি ইলুমিনিশন (সমালোচক) এবং বোহেমিয়ান (জনপ্রিয়), সেরা মিউজিক ভিডিও নির্মাতা গাজী শুভ্র। বিজ্ঞপ্তি।