পুরস্কার পেলেন শ্যাভেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ ‘জনপ্রিয় যোগাযোগে’ অবদান রাখায় আর্জেন্টিনার একটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে পুরস্কার পেয়েছেন। আর্জেন্টিনার রাষ্ট্রপরিচালিত লা প্লাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ গতকাল মঙ্গলবার তাঁকে এ পুরস্কার তুলে দেয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।পুরস্কার গ্রহণের সময় শ্যাভেজ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মুক্তচিন্তা দীর্ঘজীবী হোক, আধিপত্যবাদ নিপাত যাক।’ তিনি আরও বলেন, ‘যোগাযোগের নতুন মাধ্যমগুলো বুর্জোয়া ও শাসকদের স্বৈরাচারিতা থেকে মুক্ত।’তবে শ্যাভেজের এই পুরস্কারপ্রাপ্তি নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। দেশটির বিরোধীরা অভিযোগ করছেন, ১৯৯৯ সালে শ্যাভেজ ভেনেজুয়েলার ক্ষমতায় আসার পর বাক-স্বাধীনতা রুদ্ধ করেছেন। বিরোধীদের বেশ কয়েকটি রেডিও ও টেলিভিশনের লাইসেন্সের নবায়নও তিনি আটকে দিয়েছেন।