২০০৯ সালে কারা ছিলেন সবচেয়ে জনপ্রিয়? বিনোদন অঙ্গনে কার কাজ ছিল সবচেয়ে সেরা? তারকা আর গুণী শিল্পীদের মধ্যে কারা জিতে নিচ্ছেন পুরস্কার? সব প্রশ্নের উত্তর মিলবে আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায়।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ দেশের সবচেয়ে জমকালো অনুষ্ঠান হবে বিনোদনজগতের উজ্জ্বল তারকাদের সমাবেশে।দেশের শতাধিক তারকা মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করবেন। এবারের চমক দেশি শিল্পীদের সঙ্গে বিদেশি শিল্পীদের অংশগ্রহণ।এ অনুষ্ঠান সফল করে তোলার জন্য এক বছর ধরে প্রথম আলোর আনন্দ পাতায় শিল্পীদের জনপ্রিয়তা যাচাই করার জন্য কুপন ছাপা হয়। ভক্ত ও পাঠকেরা সেই কুপন পূরণ করে তাঁদের মতামত দিয়েছেন। এ ছাড়া দেশের সব কটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের গ্রাহকেরা তাঁদের প্রিয় তারকাকে জয়ী করতে লাখ লাখ খুদে বার্তার মাধ্যমে ভোট দিয়েছেন।জনপ্রিয় পুরস্কারের বাইরে চলচ্চিত্র ও টিভি নাটকে দেওয়া হবে সমালোচক পুরস্কার। সেরা সমালোচকদের নিয়ে দুটি শক্তিশালী জুরি বোর্ড গঠন করে চলচ্চিত্র ও টিভি নাটকে চারটি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে।অনুষ্ঠানকে কেন্দ্র করে ১৫ দিন থেকে প্রথম আলোর ‘আনন্দ’র তত্ত্বাবধানে শিল্পীরা বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মহড়ায় অংশ নিয়েছেন। শিল্পীরা জানিয়েছেন, এ পুরস্কাটি দেশের সবচেয়ে সম্মানজনক পুরস্কার বলেই তাঁরা এতটা পরিশ্রম করে অনুষ্ঠানটিকে সফল করে তোলার চেষ্টা করছেন।অনুষ্ঠানটি কেবল আমন্ত্রিতদের জন্য। এটি মেরিল-প্রথম আলো পুরস্কারের দ্বাদশ অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হবে যথাসময়ে। আমন্ত্রিত অতিথিদের বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।