পুরস্কার হস্তান্তর
প্রথম আলো কুইজ লড়াই সারা দেশের কুইজ (ঢাকা বিভাগ) সারা দেশের এসএমএস কুইজ মার ছক্কা! কুইজ (ঢাকা বিভাগ) বাউন্ডারি কুইজ (ঢাকা জেলা)আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় কয়েকটি কুইজের পুরস্কার হস্তান্তর করা হবে। এর মধ্যে আছে প্রথম আলো কুইজ লড়াই সারা দেশের কুইজের ১৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিভাগের ৩০ জন বিজয়ী, সারা দেশের এসএমএস কুইজের ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত নয়জন ল্যাপটপ বিজয়ী, মার ছক্কা! কুইজের ঢাকা বিভাগে ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত নয়জন ল্যাপটপ বিজয়ী এবং বাউন্ডারি কুইজের ঢাকা জেলার ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত নয়জন মোবাইল ফোনসেট বিজয়ী। এই ২৮ জন ল্যাপটপ বিজয়ী, ১৯ জন মোবাইল ফোনসেট বিজয়ী এবং ১০ জন এনার্জি সেভিং লাইটসেট বিজয়ীকে আগামীকাল বিকেল চারটার মধ্যে প্রথম আলোর কার্যালয়ে (সিএ ভবন, ৫ম তলা, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বিজয়ীদের যথাসময়ে যে মুঠোফোন নম্বরটি এসএমএস বা কুপনে ব্যবহার করা হয়েছিল, সেই মুঠোফোনটি নিয়ে আসতে হবে। পর্যায়ক্রমে এই কুইজের অন্যান্য বিভাগের বিজয়ীদের নিজ নিজ বিভাগীয় শহরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হস্তান্তর করা হবে। ঢাকা ছাড়া অন্যান্য বিভাগের প্রথম আলো কুইজ লড়াই ও মার ছক্কা! কুইজ বিজয়ী এবং অন্যান্য জেলার বাউন্ডারি কুইজের বিজয়ীদের পুরস্কার হস্তান্তরের তারিখ জানতে প্রথম আলোর ‘আঙিনায় বিশ্বকাপ’ পাতায় খেয়াল রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।নন্দন নারীমঞ্চ মেয়েদের কুইজনন্দন নারীমঞ্চ মেয়েদের কুইজের প্রথম দুই পর্বের বিজয়ীদের হাতে পুরস্কার নন্দন গিফট ভাউচার হস্তান্তর করা হবে আগামী রোববার। বিজয়ীদের বিকেল বিকেল চারটায় প্রথম আলোর কার্যালয়ে (সিএ ভবন, পঞ্চম তলা, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা) উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বিজয়ীদের নাম ইতিমধ্যে গত বুধবারের নারীমঞ্চ (প্রথম পর্ব) এবং আজকের নকশায় (দ্বিতীয় পর্ব) ছাপা হয়েছে। বিজয়ীদের যথাসময়ে অবশ্যই উপস্থিত থাকতে হবে।