পুরস্কৃত অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার রক্ষায় সাহসী ভূমিকার জন্য সিডনি পিস ফাউন্ডেশন লন্ডনে আজ মঙ্গলবার উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে পুরস্কৃত করবে। সংগঠনটির পরিচালক স্টুয়ার্ট রিজ গকার গতকালএ কথা জানিয়েছেন। এর আগে ২ মে সব নাগরিকের তথ্য জানার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় সার্বিয়ার সাংবাদিকেরা অ্যাসাঞ্জকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন। ইরাক ও আফগানিস্তানসহ বিভিন্ন বিষয়ে হাজার হাজার গোপন মার্কিন নথিপত্র ফাঁস করে সম্প্রতি উইকিলিকস সারা বিশ্বে হইচই ফেলে দেয়। যৌন হয়রানি মামলায় বর্তমানে যুক্তরাজ্যে অ্যাসাঞ্জের বিচার চলছে। এএফপি