পুরাতনী বাংলা গান করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দিন আহমেদ নজরুলসংগীতের শিল্পী। একুশে টিভিতে আজ রাতে ‘তারাভরা রাতে’ অনুষ্ঠানে তিনি aএকক গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অদিতি মহসীন। কথা হলো সালাউদ্দিন আহমেদের সঙ্গে:‘তারাভরা রাতে’ তো বিষয়ভিত্তিক বৈঠকি গানের অনুষ্ঠান। আপনি এখানে কী গান করেছেন?আমি এখানে পুরাতনী বাংলা গান করেছি। যেমন ‘এখন কি হে নাগর তোমার আগের মতো সে মন আছে’, ‘দুটো কথার কথা কি প্রাণে সয় না’, ‘আমি হাওয়ার সাথে করব পিরিত ভাবনা কী তোমার’ ও ‘মরি কী আফসোসে তোমায় ভালোবেসে’। অনেক পুরোনো কিছু গান রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে পাওয়া যায়। আর আমি পুরাতনী গান শিখেছি কলকাতায় আমার গুরু পণ্ডিত সুকুমার মিত্রের কাছে।রামকুমার চট্টোপাধ্যায় তো পুরাতনী টপ্পা ও ঠুমরি অঙ্গের গান বেশি করতেন। এগুলো কি সেরকমই?পুরাতনী এই গানগুলোর বাণী খুব হালকা, তবে সুর ও তালের এক অসাধারণ মেলবন্ধন রয়েছে গানগুলোতে। এগুলো অবশ্যই রাগপ্রধান গান। সুরের ক্ষেত্রে টপ্পা, ঠুমরি ও উচ্চাঙ্গসংগীত ভেঙে নতুন একটি ধারা তৈরি করা হয়েছে। এসব গানের মধ্যে রয়েছে বৈঠকি মেজাজ, আছে সবাইকে আকর্ষণ করার চেষ্টা।এবার আপনার অ্যালবামের কথা শুনব। সম্প্রতি ‘স্মৃতির সুরভী’র কিছু গান শুনলাম। অ্যালবামটি বেরিয়েছে মাস আটেক আগে। এটি আমার ষষ্ঠ অ্যালবাম। লেজার ভিশন বের করেছে। আমার পছন্দের কিছু গানের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানের কথাও রাখতে হয়েছিল।ফরমায়েশি গান কেন রাখতে হবে? প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কি অ্যালবামের ব্যাপারে শিল্পীকে কোনো সহযোগিতা করে?পুরোটা না হলেও আর্থিকভাবে আমি কিছুটা সহযোগিতা পেয়েছি। আসলে অ্যালবাম করি সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই। আপনি তো নজরুলের গানের প্রশিক্ষণের সঙ্গেও জড়িত আছেন।নজরুল ইনস্টিটিউটে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি। এ ছাড়া ১৬ বছর যাবৎ আনসার ও ভিডিপি সাংস্কৃতিক দলকে প্রশিক্ষণ দিচ্ছি। ‘তালিম’ নামের আমার একটি সংগঠন আছে। পদ্ধতিগতভাবে যারা গান শিখছে, তাদেরকে আমরা দর্শক-শ্রোতাদের সামনে উপস্থাপন করি।