পুরান ঢাকা থেকে ৩ ট্রাক বিস্ফোরক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ রাজধানীর পুরান ঢাকা থেকে আজ সোমবার ৩ ট্রাক বিস্ফোরক উদ্ধার করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন স্বর্ণা দত্ত, দীপু ও কালা চান। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।আজ সোমবার কোতোয়ালি থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকার ঠাটারীবাজার এলাকায় ছয়টি ভবনে অভিযান চালায়। এ অভিযানে পুলিশ বিস্ফোরক ভর্তি তিনটি ট্রাক উদ্ধার করেছে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ অভিযান চলে। ইউএনবি।