পুরান ঢাকায় ছাত্রলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লালবাগ এলাকার জগন্নাথ সাহা রোডের একটি স্কুলের সামনে আজ মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হাসানুল হক রতন ওরফে সেলিম (৩৫) নামের এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। তিনি লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঠিকাদারি ব্যবসার সঙ্গে তিনি জড়িত ছিলেন।হাসানুলের স্ত্রী মীনা হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তাঁদের বাসা ১৫/২ লালবাগের জগন্নাথ সাহা রোডে। দুপুর পৌনে বারোটার দিকে বাসার কাছে রহমতুল্লাহ স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলেন এহসানুল হক। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। লাগবাগ পুলিশের উপকমিশনার মোহাম্মদ হারুনুর রশীদ প্রথম আলো ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের তাত্ক্ষণিক কারণ জানা যায়নি। তবে লালবাগ এলাকা থেকে হাসপাতালে আসা কালা রাসেল নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।