পুরান ঢাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড বালুঘাট এলাকায় আজ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।নিহতের নাম ফকিরোননেসা (৬০)। তিনি বরিশালের হিজলা থানার ছয়গা গ্রামের আইয়ুব আলীর স্ত্রী। মোহাম্মদপুর থেকে সদরঘাট যাচ্ছিলেন তিনি।স্থানীয় লোকজন ট্রাকচালক ফারুক ও তাঁর সহযোগী আবদুস সালামকে আটক করে পুলিশে সোপর্দ করে।কোতোয়ালি থানার উপপরিদর্শক আবদুল লতিফ জানান, নাতি ইসমাইলকে সঙ্গে নিয়ে ফকিরোননেসা গ্রামের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।