পুরান ঢাকায় ১০টি বাস ভাঙচুর করল শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় হরতালের সমর্থনে আজ বেলা সাড়ে তিনটার দিকে ১০টি বাস ভাঙচুর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সোয়া তিনটার দিকে বংশালের ইংলিশ রোড এলাকায় হরতালের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ব্যানারে প্রায় এক শ নেতা-কর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বংশাল মোড় এলাকায় পৌঁছলে কোনো কারণ ছাড়াই তাঁরা বাস ভাঙচুর শুরু করেন। একে একে তাঁরা ১০টি বাস ভাঙচুর করেন। পরে পুলিশ ধাওয়া করলে শিবিরকর্মীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস প্রথম আলো ডটকমকে বলেন, ‘শিবিরের কয়েকজন নেতা-কর্মী ওই এলাকায় নাশকতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।’