পুরান ঢাকার এক হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লালবাগে রয়েল হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার এই জরিমানা করেন।আদালত সূত্রে জানা যায়, আজ অভিযান চালিয়ে হোটেলটি থেকে ২০ লিটার পোড়া মবিল উদ্ধার করা হয় যা দিয়ে জিলাপি ভাজা হতো। পরে উদ্ধার করা মবিল পাশের নর্দমায় ফেলে দেওয়া হয়। তবে হোটেল কর্তৃপক্ষ জানায়, এসব মবিল নয়, পুরান তেল। যা বিভিন্ন জিনিস ভাজা করার কারণে কালো হয়ে গেছে। তাঁরা আরও জানায়, আমরা আদালতের সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। একই সময় অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ওই হোটেলের পাশে হূদয় কনফেকশনারি নামে একটি দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে আজিমপুরের এক মাছ বিক্রেতার বাটখারায় ওজনে কম হওয়ায় তাঁকে ৫০০ টাকা জরিমানা করেন আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ। এ সময় মহানগর দাঙ্গা পুলিশের একটি দল উপস্থিত ছিল।