পুরান ঢাকার নিমতলীতে ভবনে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীর মাজেদ সর্দার রোডের চার তলা একটি ভবনের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান অফিসের ফায়ারম্যান মো. জীবন মিয়া জানান, আজ সোমবার বেলা পৌনে তিনটায় ওই ভবনের নিচ তলার এইচ এম এন্টারপ্রাইজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি।