প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাদামতলী এলাকায় বিভিন্ন ফলের আড়তে অভিযান চালিয়ে আজ চারজন ব্যবসায়ীকে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা মহানগর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিনের নেতৃত্বাধীন এই আদালত রাসায়নিক দ্রব্যাদি দিয়ে আম, কলা প্রভৃতি ফল পাকানোর অভিযোগে ব্যবসায়ীদের এই জরিমানা করেন।জরিমানা দানকারী ফল ব্যবসায়ীদের মধ্যে মনসুর হাওলাদারকে ভারত থেকে নিম্নমানের স্বাদ-গন্ধহীন আম আমদানি করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর আমদানি করা প্রায় ১০ টন আমও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক দ্রব্য দিয়ে কলা পাকানোর অভিযোগে দীপঙ্কর বাবুকে ৪০ হাজার, নূরে আলমকে ৩০ হাজার ও মালেক হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।