পুরান ঢাকার বিএম ফুড, বৌ-চানাচুর ও বান্ধব বেকারিকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বিএম ফুড প্রডাক্টস ও বৌ-চানাচুর বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে খাদ্যপণ্য উত্পাদন করায় ভ্রাম্যমাণ আদালত উভয় প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা করে জরিমানা করেছেন। আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা আসিফ খান ও দাঙ্গা পুলিশ উপস্থিত ছিল।এ সময়ে নোংরা পরিবেশে পাউরুটি, বিস্কুট ও কেক তৈরি করায় পুরান ঢাকার বান্ধব বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।বিএম ফুড প্রডাক্টস পুরান ঢাকার দেবীদাস ঘাট এলাকায়, বৌ-চানাচুর ও বান্ধব বেকারির কারখানা চকবাজার এলাকায় অবস্থিত।ভ্রাম্যমাণ আদালত বিশুদ্ধ খাবার আইনে এসব জরিমানা করেন।