পুরান ঢাকার ব্যবসায়ীদের কালো ব্যাজ ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাবুবাজারে ছিনতাইকারীদের গুলিতে চাল ব্যবসায়ী আফিল উদ্দিন নিহত হওয়ার প্রতিবাদে ব্যবসায়ীরা আজ বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করেছেন। তবে দোকানপাট খোলা রয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে ছিনতাইকারীরা চাল ব্যবসায়ী আফিল উদ্দিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।