পুরান ঢাকার মার্কেটে আগুন, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নয়াবাজারে ডিআইটি মার্কেটের নিচতলায় আজ রোববার সকালে আগুনে পুড়ে একজন নিহত হয়েছেন। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। আগুনে ৪০টি দোকানের মালামাল পুড়ে গেছে।ফায়ার সার্ভিস কর্মকর্তারা মনে করছেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, আজ ভোর পৌনে ছয়টার দিকে ডিআইটি দোতলা মার্কেটের নিচতলার একটি দোকানে আগুন লাগে। একপর্যায়ে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফুলবাড়িয়া, সদরঘাট ও পলাশী ইউনিটের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দোকানের ভেতর ঘুমিয়ে থাকা এক কর্মচারী আগুনে পুড়ে মারা যায়। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। আগুনে ৪০টি দোকানের প্রায় ২০ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।