পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল রঙের স্কচটেপ লাগানো ককটেলকে বল মনে করে ব্যাট দিয়ে খেলার সময় বিস্ফোরণে পিয়াংশু (৮) ও বিশাল (১১) নামে দুই শিশু আহত হয়েছে। তাদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার বানিয়ানগর এলাকার ঋষিকেশ দাস লেনে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ বেলা আড়াইটার দিকে শিশু পিয়াংশু ও বিশাল ৯১ ঋষিকেশ দাস লেনে একটি ডাস্টবিনে স্কচটেপ লাগানো পাঁচটি বলসদৃশ বস্তু দেখতে পায়। তারা ককটেলগুলোকে বল মনে করে এর মধ্য থেকে একটি এনে এটিকে ব্যাট দিয়ে আঘাত করে। এতে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে শিশু পিয়াংশু ও বিশালের দুই হাত-পা ঝলসে যায়। স্বজনেরা রক্তাক্ত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যায়।সূত্রাপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম প্রথম আলোকে জানান, বিস্ফোরণের পর থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে বাকি চারটি তাজা ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।