পুরান ঢাকায় কায়েত্টুলিতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পুরান ঢাকায় কায়েত্টুলিতে একটি কেমিক্যাল গুদামসহ একাধিক ভবনে আজ বৃহস্পতিবার রাতে আগুন লেগেছে। এতে তিন শিশু অগ্নিদদ্ধ হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ছাড়া আগুনের ঘটনায় আহত হয়ে ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানান, কায়েত্টুলির সাপ মন্দির রোডে বোরহান উদ্দীন কলেজের পেছনে একটি কেমিক্যাল গুদাম থেকে রাত ৯টার দিকে আগুন লাগে। পাঁচতলা ভবনের নিচ তলায় হঠাত্ করে আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর ১২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।