পুরান ঢাকায় গণপিটুনিতে ছিনতাইকারী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাবুবাজারে আজ সোমবার দুপুরের দিকে ছিনতাই করার সময় রাজা মিয়া (২১) নামে এক যুবক গণপিটুনিতে গুরুতর আহত হয়েছেন। র্যাবের সদস্যরা অস্ত্রসহ তাঁকে আটক করে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছেন।সূত্র জানায়, আজ বেলা দুইটার দিকে এক ব্যক্তি বাবুবাজারের স্থানীয় একটি ব্যাংক থেকে টাকা তুলে বাসায় যাচ্ছিলেন। বাবুবাজার ব্রিজের নিচে এলে কয়েকজন অস্ত্রধারী যুবক তাঁর গতিরোধ করেন এবং টাকার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করেন। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন ও ঘটনাস্থলের অদূরে টহলরত র্যাবের সদস্যরা ওই যুবকদের ধাওয়া করেন। এ সময় রাজা মিয়াকে জনতা আটক করে গণপিটুনি দেয়। পরে র্যাব গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। র্যাব রাজার কাছ থেকে একটি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করেছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।