পুরান ঢাকায় গলায় ফাঁস দেওয়া মুহরির লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার আদালতপাড়া এলাকায় রেজাউল করিম নামে এক আইনজীবীর চেম্বারে তাঁর সহকারীকে (মুহরি) গলায় ফাঁস দিয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃতের নাম আল আমিন (৩৫)। তাঁর বাবার নাম কালাচান। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর বলে প্রাথমিকভাবে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন রাতে এই চেম্বারেই ঘুমাতেন। প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতেও আল আমিন ওই চেম্বারে ছিলেন। আজ সকালে লোকজন চেম্বারে এসে আল আমিনকে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি এবং লাশ ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে।