পুরান ঢাকায় ঘুড়ি উত্সব (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার হাজারীবাগে বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি মাঠে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে সিঙ্গার পৌষ-সংক্রান্তি উত্সব ১৪১৮ ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও আমরা ঢাকাবাসী এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন রঙের ঘুড়ি নিয়ে প্রতিযোগীরাসহ উত্সাহীরা এসেছিলেন ঘুড়ি উত্সবে।
অনুষ্ঠানে ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত মিরজাল জয়নুদ্দিন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল্লাহ আল মর্তুজা ও আমরা ঢাকাবাসীর উপদেষ্টা নাগিনা চৌধুরী, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি আবদুল বারেক সোনা মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।