পুরান ঢাকায় চালের বাজারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাদামতলীর রব্বানি ম্যানশনের চালের বাজারে আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ১৫-২০ জন যুবক অস্ত্রের মুখে সততা, পবিত্র ও জিলানি রাইস এজেন্সির ক্যাশ থেকে টাকা নিয়ে যায়। তারা প্রায় আড়াই লাখ টাকা নিয়ে গেছে বলে দোকানমালিকেরা জানান। বাদামতলীর ওই বাজারে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে ৯ ফেব্রুয়ারি পুরান ঢাকার বাবুবাজার এলাকায় ছিনতাইকারীদের গুলিতে কুষ্টিয়ার চাল ব্যবসায়ী আফিল উদ্দিন বিশ্বাস (৩৫) নিহত হন। তিনি কুষ্টিয়ার ভিআইপি রাইস মিলের মালিক ছিলেন। পুরান ঢাকায় এভাবে একের পর এক হামলার ঘটনায় চাল ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে।