পুরান ঢাকায় ভেজালবিরোধী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নবাবপুর রোডে আজ বুধবার দুপুরে দুটি ইলেকট্রনিক্স মার্কেটে ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। টঙ্গী ন্যাশনাল ফ্যানের মোড়কে এনকে ফ্যান বিক্রির অভিযোগে তাঁদের এই জরিমানা করা হয়।জানা যায়, নবাবপুর রোডের আলী আহমদ ইলেকট্রনিক্স মার্কেটে অভিযান চালিয়ে হাশেম এন্টারপ্রাইজ নামে একটি দোকানকে ৫০ হাজার টাকা এবং তাজ ইলেকট্রনিক্স মার্কেটের নিউ মর্ডান ইলেকট্রিক এবং ইলেকট্রিক পার্ক নামে দুটি দোকানের মালিককে যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে।অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন, র্যাব-২, মহানগর দাঙ্গা পুলিশের একটি দল, বিএসটিআইয়ের চারজন কর্মকর্তা অংশ নেন।