পুরান ঢাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ইংলিশ রোডে গতকাল সোমবার গভীর রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মামুনুর রশিদ ওরফে কালা মামুন (২৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, মামুন একজন সন্ত্রাসী।র‌্যাবের বর্ণনা অনুযায়ী, ইংলিশ রোডে কয়েকজন সন্ত্রাসী গোপন বৈঠক করছে—এমন খবরের ভিত্তিতে গতকাল দিবাগত রাত পৌনে তিনটার দিকে র‌্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের কোম্প্যানি-৩ সেখানে অভিযান চালায়। এ সময় ‘সন্ত্রাসীরা’ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে অন্য ‘সন্ত্রাসীরা’ পালিয়ে যেতে সক্ষম হলেও মামুন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনাস্থল থেকে র‌্যাব দুটি আগ্নেয়াস্ত্র ও সাতটি গুলি উদ্ধার করে।র‌্যাব আরো জানায়, চাঁদপুর জেলা এবং রাজধানীর শ্যামপুর, কোতোয়ালি ও বংশাল থানায় মামুনের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাত সাড়ে তিনটার দিকে মামুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।