পুরান ঢাকায় লোহা ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজব আলী (২৬) নামের এক লোহা ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ রোববার রাতে পুরান ঢাকার কোর্ট-কাচারির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ধোলাইখালে তাঁর লোহা ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, আজ রাত আটটার দিকে কয়েকজন সন্ত্রাসী কোর্ট-কাচারির সামনের রাস্তায় রজব আলীর পথ রোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।রজব আলী নবাবপুরের লাল চান মকিম লেনে থাকতেন।যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান ঘটনাটি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।