পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে পানি ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার কোতোয়ালির প্রসন্ন পোদ্দার লেনে সন্ত্রাসীদের গুলিতে মোয়াজ্জেম হোসেন (৩০) নামের এক পানির ব্যবসায়ী আহত হয়েছেন। মোয়াজ্জেম হোসেন ঢাকা সিটি করপোরেশনের ৭২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক।আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে প্রসন্ন পোদ্দার লেনের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছয়জন সন্ত্রাসীর একটি দল পানির ব্যবসায়ী মোয়াজ্জেমকে লক্ষ্য করে রিভলবার দিয়ে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোয়াজ্জেমের ডান পায়ে গুলি লাগে। তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগের কর্মী মুসা সিকদার সন্ত্রাসীদের একজনকে জাপটে ধরার চেষ্টা করলে ওই সন্ত্রাসী রিভলবার দিয়ে মুসার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে তাঁদের দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কোতোয়ালি থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মাসুম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে।