পুরান ঢাকায় সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে আজ শনিবার সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার দোহার রোডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দোহার থেকে ছেড়ে আসা মহানগর পরিবহনের একটি বাস বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পার হয়ে ঢাকার পাশে এলে সামনে দুটি রিকশা পড়ে। বাসটি দুই রিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে রিকশার যাত্রী সাদিকুর ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত হন রিকশাচালক নজরুল ইসলাম ও আরেক রিকশার যাত্রী পূর্ণিমা।বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে।