পুরুষ নির্যাতন বন্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুরুষ নির্যাতন’ বন্ধের লক্ষ্যে বিশেষ আইন করতে সরকারের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর নোটিশটি পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান নোটিশটি পাঠান। নোটিশে পুরুষ নির্যাতন বন্ধে বিশেষ আইন প্রণয়নসহ যৌতুকসংক্রান্ত সংশ্লিষ্ট ধারাগুলো বিশেষ ক্ষেত্রে জামিনযোগ্য করতে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক