পুরুষ মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিলেন নারী। অস্ত্রোপচারের পরে হলেন পুরুষ। আর তারপরে হলেন মা। কল্পকাহিনী নয় এটি বাস্তব এক ঘটনা। ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। তিনি যুক্তরাজ্যের প্রথম ও বিশ্বে তৃতীয় ‘পুরুষ মা’।এই পুরুষের বয়স ৩০ বছর। গত বছর তিনি সন্তানের জন্ম দেন। তবে খবরটি নিশ্চিত করা হয়েছে সম্প্রতি। জানা গেছে হরমোনের চিকিত্সা নেওয়ার সময় তিনি তার জরায়ুকে উত্পাদনক্ষম রাখেন। লিঙ্গ পরিবর্তনের সময় তার জরায়ু অপসারণ করা হয়নি। আর এ কারণেই সন্তান জন্ম দেওয়া তার পক্ষে সম্ভব হয়েছে। তিনিই পৃথিবীতে তৃতীয় ব্যক্তি যার পক্ষে এ কাজ করা সম্ভব হয়েছে। পিটিআইতে প্রকাশিত এক খবরে বিওমন্ট সোসাইটি ট্রান্সজেন্ডার সাপোর্ট গ্রুপ এর জোয়ানা ড্যারেল জানান, জরায়ু রাখলে যেসব শারীরিক অসুবিধা হতে পারে সেগুলো সম্পর্কে ওই পুরুষকে জানানো হয়েছিল। তাকে এটাও বলা হয়েছিল যে এ অবস্থায় সন্তানের জন্ম দেওয়া তার পক্ষে খুবই কঠিন হয়ে পড়বে। কিন্তু সব জেনেশুনেই তিনি এ কাজ করেছেন। প্রথম ভাবা হয়েছিল অস্ত্রোপচার করে শিশুটির জন্ম হবে। তবে পুরুষ মা প্রাকৃতিকভাবেই সন্তানের জন্ম দিতে পেরেছেন। জানা গেছে, ওই পুরুষ মার্কিন নাগরিক টমাস বেটিকে অনুসরণ করেন। ২০০৭ সালে তিনিই প্রথম পুরুষ হিসেবে গর্ভধারণ করেন। আর পরে তিন সন্তানের জন্ম দেন। ১৯৬৬ সালে লিঙ্গ পরিবর্তন বিষয়ক সংগঠন দ্য বিওমেন্ট সোসাইটি গড়ে ওঠে। এরপর থেকেই তারা লিঙ্গ পরিবর্তন নিয়ে কাজ করছে।