পুরো কাজটা এক দিনে শেষ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে নাটক সোনা রং বিউটি ক্রিম ও দুজন পরিব্রাজক। নাটকটি লিখেছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন মিজানুর রহমান। এখানে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী। কথা হলো তাঁর সঙ্গে।নাটকটিতে কবে কাজ করেছিলেন?তা দুই বছর তো হবেই। এক দম্পতি সাইকেলে দেশ ভ্রমণের সিদ্ধান্ত নেয়। তাদের এই ভ্রমণের পেছনে কিছু ইতিবাচক উদ্দেশ্য রয়েছে। ব্যাপারটি জানতে পেরে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানগুলো তাদের পিছু নেয়। তারা এই দম্পতির সফরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করে। স্বামী এসব প্রস্তাবে রাজি হলেও স্ত্রী পুরোপুরি বেঁকে বসে। তার বক্তব্য, তাদের এই ব্যক্তিগত উদ্যোগকে পণ্যের কাছে বিক্রি হতে দেবে না। স্ত্রীর চরিত্রে আপনি অভিনয় করেছেন? না না, আমি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের মালিক। ওই দম্পতির চরিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ আর মিশু। আমরা শুটিং করেছিলাম চট্টগ্রামে। ঢাকা থেকে ট্রেনে সকালে গিয়ে ওখানে সারা দিন শুটিং করেছি। রাতে যখন ফিরে আসি, তখনো শট দিতে হয়েছে। পুরো কাজটা এক দিনেই শেষ করেছি। আপনার স্বামী শহীদুজ্জামান সেলিম তো নতুন ধারাবাহিক তৈরি করছেন। তিনি আপনাকে অভিনয়ের জন্য বলেননি?বলেছে। একটা চরিত্র দিয়েছে। আসলে ওর ব্যাপারটা হলো, যখন আর কাউকে পায় না, তখন বলে, ‘প্লিজ, এই কাজটা তুমিই করো।’ মজা করে বলছি। কারণ, আমি ওর কাজ করতে চাই না—পেছনে কে কী বলে! এবার কিন্তু তেমনটি হয়নি। ও তো নাসরীন জাহানের সামান্থা উপন্যাস নিয়ে কাজ করছে। এখানে আমি সামান্থার সৎমায়ের চরিত্রে অভিনয় করছি। এর আগে সেলিমের পরিচালনায় আগন্তুক এবং কর্নেট ধারাবাহিকে কাজ করেছি।আপনি তো শুনি, সংসারেই বেশি সময় দেন। এ বছর কি এই একটি ধারাবাহিকেই কাজ করছেন?এ বছর কয়েকটি কাজ করছি। প্রতিটি চরিত্রই একেবারে আলাদা। এই যেমন অনিমেষ আইচের পথ বেঁকে যায় ধারাবাহিকটির কথাই বলি। হঠাৎ ধনী হওয়া এক দম্পতির স্ত্রী। দারুণ ইন্টারেস্টিং। উদ্ভট সাজ, কথা বলার ধরন, চলাফেরা—সবই অন্য রকম। আমি কিন্তু খুব উপভোগ করছি।