প্রেসক্লাবের পুরোনো কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে নিম্ন্ন আদালতের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মীর হাশমত আলীর একক বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে নিম্ন আদালত নব নির্বাচিত পুরোনো কমিটিকে দায়িত্ব হস্তান্তর করতে আদেশ দিয়েছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ হাইকোর্টে আবেদন করেন। এর ওপর শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন। আবেদনকারীর পক্ষের আইনজীবী আফজাল এইচ খান সাংবাদিকদের বলেন, নিম্ন আদালদের ওই আদেশ স্থগিত হওয়ায় নব নির্বাচিত কমিটির দায়িত্ব পালনে কোনো বাধা নেই। গত ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত প্রেসক্লাবের নির্বাচনকে অবৈধ ঘোষণা ও নব নির্বাচিত কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে ৫ জানুয়ারি ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা করেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী গোলাম সারওয়ার ও সাইফুল আলম। মামলায় ওই দুটি পদে বিজয়ী প্রার্থী কামাল উদ্দিন সবুজ ও সৈয়দ আবদাল আহমেদসহ ১৩ জনকে বিবাদী করা হয়। ভোটার তালিকায় অসাংবাদিক ও যুদ্ধাপরাধী থাকা এবং প্রভাব বিস্তারের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল। গত সোমবার আদালত জাতীয় প্রেসক্লাবের নতুন ব্যবস্থাপনা কমিটি যাতে কার্যক্রম চালাতে না পারে, তার ওপর স্থগিতাদেশ এবং নতুন কমিটিকে সাবেক ব্যবস্থাপনা কমিটির কাছে সব দায়িত্ব বুঝিয়ে দিতে আদেশ দেন। স্থগিত আদেশটি আইনসম্মত হয়নি বিধায় রিভিশন করা হয় এবং ১৩ জানুয়ারি সন্ধ্যার পর তা গ্রহণ করেন আদালত।