পুলিত্জার পুরস্কার পেল ক্যানসারবিষয়ক বই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিত্সক সিদ্ধার্থ মুখার্জির ক্যানসারবিষয়ক বইটি নন-ফিকশন ক্যাটাগরিতে সম্মানজনক পুলিত্জার পুরস্কার জিতেছে। খবর বিবিসি অনলাইন।সিদ্ধার্থ মুখার্জির ‘দ্য এমপেরর অব অল মালাডিস’ বইটিতে ক্যানসারের ইতিহাস এবং এই রোগের বিরুদ্ধে চিকিত্সকদের কীভাবে লড়াই করতে হয়, তা-ই বর্ণনা করা হয়েছে।কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ক্যানসারের চিকিত্সা ও ওষুধ বিষয়ে অধ্যাপনার কাজ করেন ভারতীয় বংশোদ্ভূত এই চিকিত্সক। তিনি বিজ্ঞানলেখক হিসেবেও পুরস্কার জিতেছেন।সাধারণ নন-ফিকশন ক্যাটাগরিতে পুলিত্জার পুরস্কার পাওয়ায় সিদ্ধার্থ মুখার্জিকে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানা গেছে।বইটির সমালোচনায় বলা হয়েছে, বইটিতে সাহিত্যের নায়কদের মতোই ক্যানসার সম্পর্কে একধরনের শিহরণ আছে।