পুলিশ ইলিয়াসকে খুঁজে পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, আন্দোলনের কৌশল হিসেবে বিএনপি ইলিয়াস আলীকে ব্যবহার করছে। বিএনপি-জামায়াতের সৃষ্ট জঙ্গিদের কাছে লুকিয়ে রেখে দেশে নাশকতার চেষ্টা করা হচ্ছে কি না, জাতি সেটা জানতে চায়। বর্তমান সরকার বিষয়টি খতিয়ে দেখছে। তিনি বলেন, সরকার ইলিয়াসকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পুলিশ ইলিয়াসকে খুঁজে পাচ্ছে না। খবর বাসসের।আজ শনিবার পাবনার সাঁথিয়া উপজেলার পাথাইল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের ‘ক’ অঞ্চলের ত্রিবার্ষিক সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত জোট যুদ্ধাপরাধীসহ সব ধরনের বিচারকাজে বাধা সৃষ্টি করতে নানা অপকৌশল চালাচ্ছে। কিন্তু তাদের দুরভিসন্ধি জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। বর্তমান সরকার সব খুনের বিচার করতে চায়।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক ও জঙ্গিরা ধর্ম নিয়ে ব্যবসা করছে। তারা নানা অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে এদের প্রতিহত করতে হবে।নাগডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের ‘ক’ অঞ্চলের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম, যুগ্ম সম্পাদক বেলায়েত আলী, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার প্রমুখ।এর আগে প্রতিমন্ত্রী সাঁথিয়া উপজেলার নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় ২৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন করেন।