পুলিশ এখন আর পেটোয়া বাহিনী নয়: আইজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকার দাবি করেছেন, পুলিশ এখন আর পেটোয়া বা ঠোলা বাহিনী নয়। এ শব্দগুলো এখন আর পুলিশের ক্ষেত্রে ব্যবহূত হচ্ছে না। পুলিশের নৈপুণ্য (পারফরম্যান্স) এখন ভালো হচ্ছে।আজ সোমবার দুপুরে মিরপুরের পুলিশ স্টাফ কলেজে ‘জনমতের ভিত্তিতে পুলিশিং’ শীর্ষক এক আলোচনায় এসব কথা বলেন পুলিশপ্রধান।হাসান মাহমুদ খন্দকার দাবি করেন, পুলিশের নৈপুণ্য (পারফরম্যান্স) ভালো হচ্ছে বলেই সাড়ে ছয় হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে তাদের ওপর অর্পিত দায়িত্ব শান্তিপূর্ণভাবে পালন করতে পেরেছে তারা। মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতের নেতা-কর্মীদের সরিয়ে দিতে পুলিশের অভিযান প্রসঙ্গে হাসান মাহমুদ খন্দকার বলেন, ওই অভিযানের ব্যাপারে তিনি গর্বিত ও আস্থাশীল। তিনি বলেন, জনস্বার্থ হচ্ছে পুলিশের এক নম্বর দায়িত্ব। সেদিন পুলিশ সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছে।