পুলিশ ও জেলা প্রশাসনের ভাবনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুর রহিম বলেন, ‘ছাত্রবাসের সংকট প্রকট হওয়ায় শিক্ষার্থীরা মেসবাড়ির ওপর নির্ভর করে বসবাস করছে। আমরা আমাদের সাধ্যমতো নগরের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। তার পরও অনেক সীমাবদ্ধাতা রয়েছে। মেসগুলোতে বহিরাগত উৎপাত বা অন্য কোনো বিষয় ঘটে থাকলে অন্তত পুলিশকে মৌখিকভাবে অবহিত করলে আমরা অবশ্যই তাদের নিরাপত্তা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব।’জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান বলেন, ‘অবশ্যই এ বিষয়টি ভাবা প্রয়োজন। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করেও আবাসন-সংকট নিরসনের উদ্যোগ নেওয়া উচিত। তবে এত বিশালসংখ্যক শিক্ষার্থীর শতভাগ আবাসনব্যবস্থা নিশ্চিত করা খুবই অসম্ভব। তার পরও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার কাছে জানালে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব। তবে এ বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন।’