পুলিশ কনস্টেবলদের বেতন-স্কেলের জটিলতা দূর করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কনস্টেবলদের বেতন-স্কেল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত স্থায়ী কমিটি।কমিটির সভাপতি মেজর জেনারেল আবদুস সালাম আজ রোববারের এই বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় মাদকের অপব্যবহার রোধে গণসচেতনতা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী ও কঠোরভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।