পুলিশ কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনার পুলিশ কমপ্লেক্সের একটি বাসা থেকে আজ রোববার নুরুন্নাহার (১৪) নামের এক গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নুরুন্নাহার রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস ফকিরের গৃহকর্মী। রমনা থানা সূত্র জানায়, এসআই কুদ্দুস ফকির রমনার পুলিশ কমপ্লেক্সের ৬ নম্বর ভবনের পাঁচতলায় থাকতেন। আজ সকালে কুদ্দুসের স্ত্রী শবনম আহমেদ তাঁর গৃহকর্মী নুরুন্নাহারকে ডাকতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজার ছিটকিনি লাগানো। পরে খবর পেয়ে রমনা থানার পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নুরুন্নাহারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান বলেন, এসআই কুদ্দুস থানায় রাতে কর্তব্যরত ছিলেন। খবর পেয়ে তিনি বাসায় যান এবং থানায় খবর দেন।নুরুন্নাহারের বাবার নাম নুরুল ইসলাম। গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।