আরটিভিতে আজ দুটি ধারাবাহিক দেখানো হবে—বাক বাকুম পায়রা ও বয়রা পরিবার। প্রথমটি রচনা ও পরিচালনা করেছেন শাম্মী হায়দার আর দ্বিতীয়টি হাসান জাহাঙ্গীর। দুটি ধারাবাহিকেই অভিনয় করছেন হাসান মাসুদ। কথা হলো তাঁর সঙ্গে।‘বাক বাকুম পায়রা’ নাটকটি নিয়ে কিছু বলুন।নাটকটির প্রথম লটের কাজ করেছিলাম বছর দেড়েক আগে। সম্প্রতি আবার শুটিং শুরু হয়েছে। নাটকে প্রথম দিকে আমার সহশিল্পী ছিলেন মৌসুমী বিশ্বাস। তিনি বিদেশে চলে যাওয়ার কারণে এখন অভিনয় করেছে নিসা। নাটকে আমাকে স্ত্রীভক্ত একজন স্বামী হিসেবে দেখানো হয়েছে। পুরোপুরি পারিবারিক গল্পের নাটক।আজ ‘বয়রা পরিবার’ নাটকটির প্রচার শুরু হচ্ছে।হাসির গল্প নিয়ে নাটকটি। কুসুমপুর নামের একটি গ্রামকে কেন্দ্র করে নাটকের গল্প। এই গ্রামের একটি পরিবারের সব সদস্যই আংশিক শ্রবণপ্রতিবন্ধী। এই বাড়ির মেয়েকে আমি গানের তালিম দিই। নাচের জন্য থাকে আরেকজন শিক্ষক। ছাত্রীকে নিয়ে দুই শিক্ষকের মধ্যে জটিলতা তৈরি হয়। বুঝতেই পারছেন, নাটকটিতে কাজ করতে গিয়ে অনেক মজা হয়েছে। ছাত্রীর বাবা এ টি এম শামসুজ্জামান।চলচ্চিত্রে অভিনয়ের খবর কী?মনতাজুর রহমান আকবর পরিচালিত ছোট্ট সংসার নামের চলচ্চিত্রে অভিনয় করেছি। গত শনিবার শুটিং শেষ হয়েছে। এখন ডাবিং হবে। এখানে আমি একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছি। এর আগে চলচ্চিত্রে অভিনয় করলেও এবার অন্য রকম অভিজ্ঞতা হলো। নতুন কোনো নাটকে কাজ করছেন?এর মধ্যে কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। ইদ্রিস হায়দারের মে দিবসের নাটকস্বপ্নের শহর এবং ধারাবাহিক নাটক বিবেক। আরও আছে এফ কিউ পিটারের অরণ্য নীল এবং ২৬ পর্বের আরেকটি ধারাবাহিক নাটক। মে মাসে মালয়েশিয়া যাব। ওখানে এহসানুল হকের পরিচালনায় দুটি ধারাবাহিক এবং একটি এক ঘণ্টার নাটকের শুটিংয়ের কাজ করব।