পুলিশ ডাকলেন মিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পিরানহা’খ্যাত হলিউডের অভিনেত্রী মিলা কুনিসকে উত্ত্যক্ত করায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি নিজের বাড়ি থেকে বের হওয়ার পরপরই এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন মিলা। তাঁকে ঘিরে ধরেন ৩০ বছর বয়সী দাড়িওয়ালা এক যুবক। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত মিলা কুনিস পুলিশে খবর দেওয়ার পর ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। তাঁকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। অবশ্য সন্দেহজনক ওই যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি।এ প্রসঙ্গে একজন পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে যুক্তরাজ্যের ডেইলি স্টার জানিয়েছে, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে তাঁর নাম প্রকাশ করা যাচ্ছে না। যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি মিলার পূর্ব পরিচিত।’