পুলিশ ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পুলিশ বাহিনীকে ‘ফ্রাঙ্কেনস্টাইনে’ পরিণত করেছে। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। আটক আইনজীবীদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে বিএনপির নেতা মির্জা ফখরুল বলেন, আমিনবাজারে ছয় ছাত্র হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরের ওপর নির্যাতন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর শামসুদ্দিন মিলনের ঘটনা থেকে বোঝা যায় দেশে পুলিশ বাহিনীর কী অবস্থা।বিক্ষোভ মিছিলে বিএনপির নেতা-কর্মীরা অংশ নেন।