পুলিশ-মাওবাদী সংঘর্ষে নিহত ৩২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মাওবাদী-অধ্যুষিত ঝাড়খণ্ড রাজ্যের লাতেহার জেলার আমুয়াতিকর গ্রামের কাতিলা জঙ্গলে গত সোম ও মঙ্গলবার মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৭ জন পুলিশ ও ১৫ মাওবাদী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১২ পুলিশ সদস্য।ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে তারা জানতে পারে, প্রায় ৩০০ মাওবাদী কাতিলা জঙ্গলে জড়ো হয়ে প্রশিক্ষণ নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গত সোম ও মঙ্গলবার কাতিলা জঙ্গলে যৌথভাবে অভিযান চালায় ঝাড়খণ্ড পুলিশ ও ভারতের কেন্দ্রীয় পুলিশ বাহিনী (সিআরপিএফ)। ঝাড়খণ্ড রাজ্য পুলিশের পালামু রেঞ্জের মহাপরিদর্শক (আইজি) দীপক ভার্মা ও সিআরপিএফের আইজি এম ভি রাও ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, কোনো মাওবাদীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। কোনো মাওবাদীর লাশও উদ্ধার করা যায়নি। মাওবাদীরা লাশগুলো সরিয়ে ফেলেছে।